শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবলের নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস দূর্ঘটনায় দুই নারীসহ বাসে থাকা হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছে স্থানীয় লোকজন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ী টার্নিং পয়েন্টে সিলেট থেকে হবিগঞ্জগামী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তাৎক্ষনিক রশিদপুর গ্যাস ফিল্ডের ক্যারেং দিয়ে গাড়ির নিচ থেকে লাশ গুলি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাসের হেলপার সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০), একই উপজেলার দুর্লভপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫০) ও শ্রীমঙ্গলের রীতা দেবনাথ (২৮)।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহিবাস (হবিগঞ্জ ব ০৫-০০৩১) কামাইছড়া পাহাড়ী এলাকার টার্নিং পয়েন্টে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তাৎক্ষনিক রশিদপুর গ্যাস ফিল্ডের ক্যারেং দিয়ে বাস উল্টিয়ে নারীসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পুরোপুরি সকল আহতদের উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুৃলিশ ও সাতগাও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিন জনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com