শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লাখাইয়ে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সাড়ে ৪শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সব্জির বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষি অধিদপ্তর আয়োজিত সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধনের পুর্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন তিনি।
এ সময় এমপি আবু জাহির বলেন, বিএনপি দেশের মানুষকে ভাত না খেয়ে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল। তাদের সরকারের আমলে সারের জন্য আন্দোলনরত কৃষকদেরকে গুলি করে হত্যা করা হতো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার কৃষি বান্ধব। এই সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে সবধরণের কৃষিতে ফলন বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের জনবান্ধব কর্মসূচির ব্যাপারে সকলকে জানাতে উপকারভোগীদের প্রতি আহবান জানান তিনি।
২০১৯-২০ মৌসুমে সরিষা, ভুট্টা, শীতকালীন মুগডাল ও সূর্যমুখী চাষে কৃষি মন্ত্রণালয়ের প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকরা এই সার-বীজ পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ৪৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে সরিষা, ভূট্টা, মুগডাল, সূর্যমুখী বীজ ও ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এসব বিতরণে ব্যয় হয়েছে সর্বমোট ৪ লাখ ৯৫ হাজার ৬শ’ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com