রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচঙ্গের ধুলিয়াগ্রামে গোসল করতে গিয়ে মুখের ভিতরে জোঁক

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ধুলিয়াগ্রামে পুকুড়ে গোসল করতে গিয়ে হাদিস মিয়া (৩৫) নামে এক ব্যাক্তির মুখে জোঁক প্রবেশ করেছে। মৃত্যু আতঙ্কে দিক-বেদিক ছুটা-ছুটির অবশেষে তাকে ভর্তি করা হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জোঁক আক্রান্ত হাদিস মিয়া স্ত্রী জোনাকী বেগম জানান, ওই সময়ে হাদিস মিয়া পুকুড়ে হাদিস মিয়া পুকুড়ে গোসল করতে পানিতে ডুব দিলে তার মুখের ভেতর দিয়ে একটি জোঁক প্রবেশ করে। বেশ কিছুক্ষণ জোঁকটি তার গালের পাশে আটকে থাকার পর টানা-হেছড়ার এক পর্যায়ে জোঁকটি ভেতরে চলে যায়। এ সময় তাকে লবণ ও চুর্ণ মিশ্রিত পানি পান করালেও কোন প্রতিকার না পেয়ে অবশেষে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিঠুন রায় জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপাতত চিকিৎসা দেয়া হয়েছে। বড় ধরনের সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com