শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের ঘোলডোবা এম সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিলুপ্ত

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডোবা এম সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ভেঙ্গে দিয়ে বলা হয়, বিদ্যালয়ের সভাপতিসহ দায়ী ব্যক্তিদের নিকট থেকে অর্থ আদায় এবং বিদ্যালয় পরিচালনার লক্ষ্যে ম্যানেজিং কমিটি বিলুপ্ত করার সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে ‘ম্যানেজিং কমিটি কেন ভেঙ্গে দেয়া হবে না’ জানতে চেয়ে গত ৪ আগষ্ট সভাপতিতে পত্র দেয়া হয়। এতে সভাপতি যে জবাব দিয়েছেন এর আইনগতভাবে গ্রহণ যোগ্যতা নেই। ফলে ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯ এর ৩৮(১) ধারানুযায়ী বিদ্যমান কমিটি ভেঙ্গে দেয়া হয়। একই পত্রে বিদ্যালয় পরিচালনা এবং পরবর্তী ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে একটি এডহক কমিটি গঠন করে শিক্ষা বোর্ডে কাগজপত্র প্রেরণ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com