শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নিষিদ্ধ পলিথিন বিক্রি ও প্রকাশ্যে ধুমপান করায় ৭ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩
  • ৬৩৬ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ হবিগঞ্জ জেলা শহরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদন্ড ও প্রকাশ্যে ধুমপান করায় দুই ব্যক্তিকে ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরের শহরের চৌধুরী বাজার এলাকায় নির্বাহী মেজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিবেশের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে চৌধুরী বাজার এলাকার গোপেন্দ বনিক ষ্টোরের মালিক গোপাল বনিকে ৫শ টাকা, বাঁধন ষ্টোরের মালিক ইন্দ্রজিৎ দাসকে ৫শ টাকা, ছাব্বির ষ্টোরের মালিক মর্তুজা আলীকে ৫শ টাকা, ছন্দলপুর নেট হাউস ঘরের মালিক রাজন দেব ১ হাজার টাকা, মের্সাস শ্রীদাম হাউস ৫শ টাকা, শাপলা ষ্টোরের মালিক নাসির উদ্দিনকে ২ হাজার টাকা এবং মের্সাস মুন্সি এন্ড সন্স এর মালিক সাহাব উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত পলিথিন নিরাপদ স্থানে নষ্ট করা হয়।
অপরদিকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে আরজ আলী ও জলিল মিয়া নামে দুই ব্যক্তিকে  ৫০ টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট এর সিনিয়র ট্যাকনিসিয়ান মোঃ কুতুবুল আলম, সদর থানার এসআই নাজমা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com