শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে পিতা হত্যা মামলায় পুত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৩৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে পিতা মুক্তার উল্ল্যাহ হত্যা মামলার পলাতক আসামী পুত্র জীবন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত রবিবার গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ মার্চ বাড়ির বিক্রির ঘটনার জের ধরে বৃদ্ধ পিতা মুক্তার উল্যাহকে পুকুরে ফেলে ছুরিকাঘাত করে হত্যা করে পুত্র জীবন মিয়া। এর পর হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় জীবন মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন নেতৃত্বে ও এসআই কাওছার আলমসহ একদল সঙ্গীয় পুলিশ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় পিতা মুক্তার উল্যাহ হত্যা মামলার পলাতক আসামী পুত্র জীবন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com