শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ॥ আতঙ্কে শহরবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আতঙ্কে আছেন শহরবাসী। এবার হবিগঞ্জের অভ্যান্তরে এ রোগে আক্রান্ত হয়েছেন স্কুল ছাত্রীসহ আরও ২ জন। গতকাল সোমবার সরেজমিনে সদর হাসপাতালের মেডিসিন ও মহিলা ওয়ার্ডে ঘুরে দেখা যায় বাহুবল উপজেলার মিরপুর গ্রামের শুকলাল সরকারের কন্যা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সীমা সরকার (১৩) ও চুনারুঘাট উপজেলার ছাদেকপুর গ্রামের খেলু মিয়ার পুত্র শাহজিবাজার স্টার সিরামিক্সের শ্রমিক জিল্লুর রহমান (২৫)। তারা দুজনই কোন হবিগঞ্জের বাহিরে যাননি এবং হবিগঞ্জের ভেতরেই তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে দাবী করেছেন। সীমা গত রবিবার বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবং জিল্লুর রহমান গত সোমবার বিকালে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। অথচ হাসপাতালের কর্তৃপক্ষের দাবী করেছেন যে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম। এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথিন্দ্র চন্দ্র দেব জানান, আমরা নিয়মিত মশারী, স্যালাইন এবং ঔষধ দিচ্ছি, হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা সবাই হবিগঞ্জের অভ্যান্তর থেকে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগীদের ব্যাপারে কর্তৃপক্ষ বেশী সচেতন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com