শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর প্রেসকাব মিলায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বয়ান করেন হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হুসাইন সাইফি ও কোর্ট মসজিদের ইমাম মুফতি মুজিবুর রহমান। মাহফিল শেষে প্রেসক্লাবের মরহুম সদস্যবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, আহত ও অসুস্থ সদস্যগণের সুস্থতা কামনা, ডেঙ্গু রোগ থেকে মুক্তি কামনা, দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদমুক্ত রাখা সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আলমগীর হুসাইন সাইফি। মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, ভিপি জিপি অ্যাডভোকেট আব্দুল মোচ্ছাব্বির বকুল। মিলাদ মাহফিলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সদস্য সফিকুল আলম চৌধুরী, নুরুজ্জামান ভূইয়া মামুন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, পাবেল খান চৌধুরী, মোহাম্মদ নূর উদ্দিন, এসএম সুরুজ আলী, আব্দুল হালীম, মোঃ মুজিবুর রহমান, মোঃ ছানু মিয়া, ফয়সল চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম কোহিনুর, মোশাহিদ আলম, বদরুল আলম, জাকারিয়া চৌধুরী, এম কাউছার আহমেদ, রহমত আলী, জুয়েল চৌধুরী, রনু বিশ^াস, সাইফুর রহমান তারেক, কামরুল হাসান, কাওছার চৌধুরী মামুন, সৈয়দ মিজান ইব্রাহিম, নজরুল ইসলাম, আখলাছ আহমেদ প্রিয়, এম. সজলু, সিরাজুল ইসলাম জীবন। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন সেলিম রেজা, আব্দুল কাইয়ূম, ক্বারী হাফেজ আল-আমিন চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com