রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে বিজনা মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে স্বাক্ষর জাল করার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিজনা মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে জাল স্বাক্ষর করে এবং না জানিয়ে জলমাহাল ইজারা ডাকে অংশগ্রহণ করার অভিযোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থা কমিটির সভাপতি তৌহিদ-বিন হাসানের বরাবর অভিযোগ দায়ের করেছে বিজনা মৎসজীবি সমবায় সমিতির ১৩ জন সদস্য। গত বৃহস্পতিবার সমিতির সদস্য কিম্মত, রোহেলসহ ১৩ জন সদস্য এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিজনা মৎসজীবি সমবায় সমিতির সদস্য হওয়া সত্ত্বেও অভিযোগকারীদের না জানিয়ে তাদের স্বাক্ষর জালিয়াতি করে সমিতির অন্যান্য সদস্যরা জলমহাল ইজারা ডাকে অংশ নেয়। ইজারা ডাকের বিষয়ে কিছু তারা জানেনা বলেও উল্লেখ করা হয়। এছাড়াও জলমহাল সংক্রান্ত কোনো জটিলতায় জড়াতে চান না দাবী করে অভিযোগে আরো বলা হয় ক্ষতিপয় মহল বছরের পর বছর ধরে তাদেরকে কোনো ধরণের মুনাফা না দিয়ে জলমহাল ভোগ করে আসছে। তাই জলমহাল ইজারায় অভিযোগকারী সমিতির সদস্যরা অংশ গ্রহণ করতে রাজি নয় বলেও উল্লেখ করেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থা কমিটির সভাপতি তৌহিদ-বিন হাসানের হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com