স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার ১১ দিন পর আবারো বরখাস্ত হলেন আলহাজ্ব জি কে গউছ। গতকাল রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে। সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার দায়েরকৃত বিস্ফোরক মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশের কপি
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জন নাম স্থানে রোগীবাহি সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা রোগী সহ অন্যান্যদের মারধর করে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। প্রকাশ, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার স্ত্রী গর্ভবতী গৃহবধু সপ্না বেগম (২২) এর প্রসব ব্যথা শুরু হলে রাতেই বাড়ির লোকজন একটি সিএনজি যোগে হবিগঞ্জ জেলা সদর
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে এক যুবককে মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের মারপিটে ওই পরিবারের আরো ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ডাকাতি না-কি পরিকল্পিত কোন হত্যাকাণ্ড এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত। ওই পরিবারের দাবী তাদের সাথে কারো কোন
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ টানা বর্ষণে আজমিরীগঞ্জ, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার হাজার হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতমধ্যে আজমিরীগঞ্জ উপজেলার কাটানদী সংলগ্ন হাওরের প্রায় ১ হাজার কেদার জমি পানিতে তলিয়ে গেছে। নিজেদের জমির ফসল রক্ষা করতে শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন কয়েক হাজার কৃষক।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ যানজটের শহরে পরিণত হয়েছে নবীগঞ্জ। অসহনীয় এই যানজটে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ শহরবাসীকে। শহরবাসী বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যানজটের মাত্র দিন দিন বেড়েই চলেছে। সরজমিন ঘুরে শহরবাসীর সাথে আলাপ করে জানা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যত্রতত্র গড়ে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রেল ব্রীজের পিলার ধসে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ব্রীজের কাছে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ বিপর্যয় ঘটে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৩ দিন লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। গত বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ইটাখোলা রেল স্টেশনের অদূরে তেলেঙ্গা ছড়ায় ব্রীজের গোড়া থেকে মাটি সরে গিয়ে ব্রীজের পিলার ধসে পড়ায় গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়ি ঢল ও ব্রীজের কাছে অবাধে বালু উত্তোলনের ফলে ঝুকিপূর্ণ এ ব্রীজের গোড়া থেকে মাটি, বালি সরে গিয়ে ব্রীজের পিলার ধসে যায়।
এক্সপ্রেস ডেস্ক ॥ ৪৪ ঘণ্টা পর শেষ হলো মৌলভীবাজারের ফতেহপুরে ‘অপারেশন হিটব্যাক। অভিযানে ৭ থেকে ৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শরীরে বাধা সুইসাইডাল ভেস্ট লাগানোর কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। ব্রিফিংএ আরো জানানো হয়, অভিযানের শুরুতেই জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এরা সবাই নব্য জেএমবির সদস্য
পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জ শহরসহ জেলার ৮টি উপজেলা ও ৬টি পৌরসভার আবাসিক এলাকায় বসবাসকারী প্রায় ২ লক্ষাধিক ভাড়াটিয়ার তথ্য নেই অধিকাংশ বাড়ির মালিকদের কাছে। আর বাড়ির মালিকদেরও তথ্য নেই প্রশাসনের হাতে। কোন বাড়িতে কে অবস্থান করছে বা কোন বাড়ির মালিক কে অনেকগুলোর সম্পর্কে তথ্য নেই প্রশাসনের নিকট। জঙ্গি হামলা ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে তথ্য