মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকায় একটি বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে পৌর এলাকার চরগাও ভি.আই.পি রোডের বাসিন্দা মাওলানা জুবায়ের আহমেদের বাসায় এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে একদল দুর্বৃত্ত মাওলানা জুবায়ের আহমেদের বাসায় হানা দেয়।
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রীকে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দিচ্ছেননা শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটি। ইতোমধ্যে ৩টি বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন পরীক্ষায় তাকে অংশ নিতে দেয়া হয়নি। উপরন্তু ওই ছাত্রীকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিতে চাচ্ছেন কর্তৃপক্ষ। ফলে তার শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। চলতি বছরের ১৯ জুলাই
স্টাফ রিপোর্টার ॥ হত্যার মামলা বাদী ও স্বাক্ষীদের জানমালের নিরাপত্তা নিয়ে শংঙ্কিত বাহুবল উপজেলার শিবপাশা (মুশরিবখলা) গ্রামের নিহত আব্দুর রশিদ এর পরিবার, স্বাক্ষী এবং স্বজনরা। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন নিহত আব্দুর রশিদ হত্যা মামলা বাদী মোঃ মখলিছুর রহমান। সংবাদ সম্মেলনে মখছিলুর রহমান বলেন, চলতি বছরের ২৫ জুলাই বিকাল ৫টার দিকে আমার
স্টাফ রিপোর্টার ॥ মাটি ভরাট করে মাধবপুরে সোনাই নদী দখল কাজ চলছে। কেউ কেউ স্থাপনাও গড়ে তুলেছেন। ফলে এককালের নদী এখন সরু খালে পরিণত হয়েছে। প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপই নিচ্ছেনা। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার সদরে অবস্থিত প্রসিদ্ধ বাজারটি এক সময় সোনাই নদীর তীর ঘেষে গড়ে উঠেছিল। ব্যবসায়ীরা নদীকেই পণ্য আনা নেওয়ার প্রধান মাধ্যম হিসেবে
প্রেস বিজ্ঞপ্তি ॥ আইন পেশা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তিপদক পেয়েছেন রোটারিয়ান এডভোকেট এমএ নুর খান। গত ৩০ নভেম্বর বিকাল ৫টায় ঢাকার সেগুন বাগিচায় প্রফেসার আখতার ইমাম হলে আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইউনাইটেট মুভমেন্ট হিউম্যান রাইট্স তাকে এ পদক প্রদান করে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য পদে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূরুল আমিন ওসমান মনোনয়ন দাখিল করেছেন গত বৃহস্পতিবার। তিনি জেলা প্রশাসক সাবিনা আলমের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম (সার্বিক), কাউন্সিলার জাহির উদ্দিন, মেম্বার অনু মিয়া, মেম্বার মোঃ কোরবান আলী লিটন, শিহাব আহমেদ,
২০১৫-২০১৬ করবর্ষে সর্বোচ্চ সেরা করদাতা হিসেবে হবিগঞ্জে মেসার্স সামীন ব্রিকস এর স্বত্ত্বাধিকারী হাজ্বী মোঃ দুলাল মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাতীয় আয়কর দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সকালে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট কর অঞ্চল আয়োজিত ২০১৫-২০১৬ করবর্ষে সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে
স্টাফ রিপের্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ মড়রা গ্রামে এক বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের প্রহারে গৃহকর্তা আহত হয়েছেন। ডাকাতরা গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করছেন বাড়ির মালিক। অভিযোগে জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের বাসিন্দা আলাই মিয়ার বাড়িতে ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ জে.কে মডেল হাইস্কুল মাঠে নবীগঞ্জ সম্মিলিত ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। উপজেলা সহকারী কমিশনার জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও