স্টাফ রিপোর্টার ॥ শহরের সরকারী খাস খতিয়ানভূক্ত কোটি টাকা মূল্যের ভূমি দখলে নিয়ে ভবন নির্মাণের আয়োজন চলছে বলে অভিযোগ উঠেছে। সরকারী ভূমি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। প্রকাশ, শহরের গুরুত্বপূর্ণ পুরান মুন্সেফী এলাকায় ২১ শতক সরকারী খাস খতিয়ানভূক্ত ডোবা রকম ভূমি রয়েছে। ইতিমধ্যে ওই ভূমির কিছু অংশ বেহাত হয়ে গেছে। বর্তমানে ওই ভূমির
প্রেস বিজ্ঞপ্তি ॥ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডঃ এম এ নুর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার সমিতির উপদেষ্টা পরিষদের আহবায়ক ইলিয়াছ উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হকের পরিচালনায় ব্যবসায়ীদের সাধারণ সভায় আগামী ১৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বিদায়ী কার্যকরি কমিটির আয়-ব্যয়ের হিসাব অডিট করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ৯নং বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকা থেকে ১৭০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পৌর এলাকার কলেজ রোড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার দিঘীরপাড় গ্রামের মহিম উদ্দিনের ছেলে আনসার উদ্দিন (৪০), লতিফপুর গ্রামের তৈফ উদ্দিনের
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। তবে গৃহবধূর পিতা দাবী করছেন যৌতুকের জন্য তার মেয়েকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে। ওই গৃহবধূর নাম জবা বেগম (২৫)। তিনি কুর্শি ইউনিয়নের দূলর্ভপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র সেলিম মিয়ার স্ত্রী ও নবীগঞ্জের পূর্ব সিমান্ত আথানগিরী গ্রামের আব্দুল মতলিবের মেয়ে। গত শুক্রবার রাতে উপজেলার
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (কাশিপুর) গ্রামে সিএনজি চালক মহিবুর রহমান (৩২)র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় থানার এসআই লোকমান হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। মহিবুর রহমান নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসিরনগর
প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা মাওলানা মুখলিছুর রহমান (রহ.) এর স্মরণে আলোচনা সভায় বক্তাগণ বলেন, মাওলানা মুখলিছুর রহমান (রহ.) একটি আন্দোলনের নাম, একটি ইতিহাস। অন্যায়ের সাথে তিনি কখনো আত্মসমর্পন করেননি। অন্যায়-অনাচারে বাধা প্রদান করার ব্যাপারেও তিনি কখনো পিছপা হননি। তাঁর অস্বিত্বই ছিল সকল অনাচারের মোকাবেলায় একটা পর্বত সমান বাধার মত। তাঁর