মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯ চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২ মাধবপুরে প্রেমঘটিত বিরোধে মহব্বত হত্যা ॥ ৩ বছর পর রহস্য উদঘাটন উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে ॥ আহত ৩

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী পিকআপ সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মালবাহী পিকআপ দ্রুতগতিতে যাওয়ার সময় মোড়াকরি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এই সড়কটিতে যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা রোধে চালকদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com