সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের ৭টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে যানচলাচল ॥ দুর্ঘটনার শঙ্কা ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জি কে গউছ ॥ দালাল-মাদকমুক্ত হবে হবিগঞ্জ হাসপাতাল ॥ অনিয়মে ছাড় নয় নবীগঞ্জের পানিউমদা এলাকায় ১২ কোটি টাকা ব্যয়ে বড়ছড়া খাল ফ্ল্যাগশিপ প্রকল্পের উদ্বোধন মাধবপুরে ৬ দিন ধরে বন্ধ ৪ চা বাগান মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় লহরজপুরের আকল মিয়া চৌধুরীর লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড নবীগঞ্জে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত ॥ ঋণের চেক বিতরণ আজমিরীগঞ্জে তদারকির অভাবে এইচএসসির ফল বিপর্যয় লাখাইয়ে অনাবৃষ্টি দূর করতে বিশেষ নামাজ আদায় লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

লাখাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্তসহ বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, যুব সংগঠন যুব ও যুব মহিলাগন।
র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন দপ্তরের কম্পিউটার অপারেটর রতন চন্দ্র আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য। আলোচনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম। সভায় বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্ত, তেঘরিয়া যুব সংঘের নেতৃ মায়ানুর আক্তার।
আলোচনা শেষে অনুদানের চেক, মায়ানুর আক্তার, ইতিরানী মোদক ও যশোদা রানী নামে ৩ জন যুবমহিলার মাঝে ঋনের ৪ লক্ষ টাকার চেক, ৩০ জন প্রশিক্ষন প্রাপ্ত যুব ও যুব মহিলাকে সনদপত্র ও পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
পরে বিভিন্ন যুব সংগঠন ও উপস্থিত যুব ও যুব মহিলার মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের একশত চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com