শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

এমপি আবু জাহিরের সাথে নবীগঞ্জের ভারপ্রাপ্ত মেয়র সালামের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ আবু জাহির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কাউন্সিলর আঃ ছালাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে এডঃ আবু জাহির এমপির সার্বিক সহযোগিতা কামনা করেন। এরপ্রেক্ষিতে আবু জাহির এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com