বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা এক সরকারি আদেশে তার নিয়োগ সংক্রান্ত পূর্বের আদেশ বাতিল করা হয়।
আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ নভেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে মঈনুল হাসান দুলালকে নিয়োগ দেওয়া হয়েছিল। গতকাল ওই নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-সিপি) মো. ফারুক হোসাইন স্বারিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, ইতিপূর্বে মঈনুল হাসান দুলাল জেল-জরিমানা ভোগ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে মন্ত্রনালয়ে অভিযোগ দাখিল করা হয়। এমন অভিযোগের ভিত্তিতেই মন্ত্রনালয় এই ব্যবস্থা নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com