শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

পার্থের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ কর্মসুচী পালন

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৭৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গত ১৫ জানুয়ারী পার্থকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ শিবপাশা গ্রামের নারায়ন চন্দ্র রায়ের পুত্র ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য পার্থ সারথী রায় নয়নকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত কাল ১৬ জানুয়ারী ২০১৮ ইং নবীগঞ্জ থানার সম্মুখে নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ বনিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল এর পরিচালনায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট সরাজ বিশ্বাস, হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ নেতা সুমঙ্গল রায়, শংক শুভ রায় জেলা পুজা উদযাপন কমিটির নেতা এডভোকেট নলিনী কান্ত রায়, নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তনুজ রায় ও পিন্টু রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা সলিল বরন দাশসহ ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবাদ কর্মসুচীতে বক্তাগণ পার্থ সারথী রায় নয়নকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ঘটনাটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com