শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

পইলে সংঘর্ষে স্কুল ছাত্রীসহ আহত ১৫

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামা পইল গ্রামে পাওনা টাকা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষ হয়। আহতরা জানায়, ওই গ্রামের আবুল কালামের নিকট একই গ্রামের রিপন দাস কিছু টাকা পেত। রিপন দাশ তার টাকা কালামের নিকট ফেরত চাইলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রিপন দাস, আবুল কালাম, আব্দুস সালাম, রাহেনা আক্তার ও পইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী স্বপ্ন রাণী দাস আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com