মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। বিএনপির নাম ব্যবহার করে কেউ জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও দখলবাজি করলে তার দায় দল নেবে না।
তিনি বলেন, সরকার হার্ডলাইনে রয়েছে। আমরা জনগণের সেবক। জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের সম্পদ জনগণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি কাজে কোনো কারচুপি নেই; স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
গতকাল রোববার (৪ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মৌজপুর সাহেব বাড়ি মাদরাসা ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস.এম. ফয়সল আরও বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের কারণে বাংলাদেশে তেল-গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। জনগণের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, বিএনপির নামে কেউ অপরাধমূলক কর্মকান্ড করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে একজন নারী নেত্রীকে সংসদ সদস্য পদ হারাতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
৪নং আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. আনোয়ার হোসেনের পরিচালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপি মাধবপুর উপজেলা শাখার সভাপতি সামছুল ইসলাম কামাল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ ও প্রচার সম্পাদক ফজলুল রহমান (বুলেট)। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com