শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মোহনপুর ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর সভার মোহনপুর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে, গতকাল বুধবার বিকালে এলাকার বিশিষ্ট মুরুব্বি, বিএনপি নেতা কুতুব উদ্দিনের সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য দলীয় প্রার্থী ডা: আহমুদুর রহমান আব্দাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রশীদ এমরান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল সভাপতি এড: কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি এম.জি মোহিত, পৌর বিএনপির সভাপতি আব্দুল হান্নান ফরিদ। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক এস. এম. আব্দুল আওয়াল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এড: আফজাল হোসেন, বাকী বিল্লাহ জালাল, দেলোয়ার হোসেন দিলু, কামাল শিকদার, মামুনুর রশীদ, এড: আব্দুল আজিজ, সৈয়দ আযহারুল হক বাকু, আব্দুল আহাদ আনসারী, হাসবী সাঈদ চৌধুরী, এনামুল হক মি: এনাম, নুরুল হক লিটন, মুসা আহমেদ দিপু, সাইফুল ইসলাম রকি, শাহ আলম, আবুল বাশার জুম্মন, মতিন মিয়া, জামাল মিয়া, হাজী জামাল, মোহাম্মদ আলী, রাশেদুজ্জামান রকি, কাজল মিয়া, শুয়েবুর রহমান শুয়েব, সোহেল খান, দুলাল মিয়া, জীবন রবি দাশ প্রমুখ। বক্তারা বলেন, মামলা-হামলা-গ্রেফতার-নির্যাতন করে চলমান কর্মসূচিকে বাঁধাগ্রস্ত করা যাবে না। সকল কিছুর মোকাবিলা করেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com