শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সড়ক দুর্ঘটনায় নিহত আশিক ও বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন জানাজায় হাজারো মানুষর ঢল

  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৮০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রাক ও মাইক্রোর সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আশিকুল ইসলাম আশিক ও বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার বস্ত্র কর্মচারী সমিতির সভাপতি বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাজার নাামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন এলাকার সর্দারসহ মরহুমের দুইজনের নিকট আত্মীয়, দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও হাজার হাজার মুসল্লি জানাজার নামাজে অংশগ্রহন করেন। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান। নামাজের পূর্বে নিহত আশিক ও বাচ্চুর মিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মারুফ আহমেদ। উল্লেখ্য, গত সোমবার কাতার থেকে আসা প্রবাসী দোলন মিয়াকে আনতে স্বজনরা মাইক্রোবাস যোগে ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ঢাকা থেকে ফেরার পথে শায়েস্তাগঞ্জের অলিপুর সিটি পার্ক হোটেলের সামনে বিপরীতমুখী মালবাহি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কলেজ ছাত্র আশিক মিয়া ও ব্যবসায়ী বাচ্চু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হয় প্রবাস ফেরত দোলন মিয়া ও জলিল মিয়া। তাদেরকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com