স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সর্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার আওতাধীন সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ পৌর বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সুরঞ্জিত দাস, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল, দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, মো; মোর্তুজা আহমেদ রিপন, লিটন আহমেদ, মো: জয়নাল আবেদিন, শাহ জাহাঙ্গীর আলম সুমন, পাপন দত্ত, মিঠু পুরুকাস্ত হবিগঞ্জ পৌরসভার প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকগণ এবং ৯টি ওয়াড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।