রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গের বিস্ফোরক মামলায় ৪ ব্যক্তির ১০ বছর কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিস্ফোরক মামলায় বানিয়াচংয়ের ৪ ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হল-বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র সফি মিয়া, রফিক মিয়ার পুত্র আব্দুল হামিদ, রুস্তম মিয়ার পুত্র ইউনুস মিয়া ও বেতাকান্দি গ্রামের আব্দুল খালেকের পুত্র ফয়েশ উদ্দিন। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন এ দন্ডাদেশ প্রদান করেন। রায়ের সময় আসামীরা পলাতক ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৭ ফেব্র“য়ারি বিকালে উল্লেখিতরা কদুপুর বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।
এ ব্যাপারে বানিয়াচং থানা পুলিশ বাদি হয়ে মামলা করে। পরে আসামীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করে। বুধবার ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com