শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

এমপি আবু জহিরকে লন্ডনস্থ হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির গতকাল রবিবার বাংলাদেশ সময় রাত ১১ টায় লন্ডনস্থ হিথ্রো বিমানবন্দরে পৌছেন। সেখানে তাকে স্বাগত জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি নূর উদ্দিন বুলবুল, বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক খয়ের জামান জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, ইউকে যুবলীগের দপ্তর সম্পাদক অজিত লাল দাশ, এমপি আবু জাহিরের জামাতা খন্দকার মহিবুর রহমান, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল। এ সময় তারা এমপি আবু জাহিরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান ।
উল্লেখ্য, গতকাল সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। আবু জাহির এমপি’র সাথে তার সহধর্মিনী আলেয়া আক্তারও রয়েছেন। যুক্তরাজ্যে দলীয় কয়েকটি সভা ও সংবর্ধনা ছাড়াও হবিগঞ্জের বিভিন্ন সংগঠনের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। পরে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানেও তিনি বিভিন্ন সভা সমাবেশসহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন। এ মাসের শেষ দিকে তার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com