শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ ড্রেজার-বেকো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান শায়েস্তাগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য সন্ধ্যার পর জংশনে বাড়ে আতঙ্ক বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ১৭ ঘন্টা পর হবিগঞ্জের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ফলে শুক্রবার থেকে বাস চলাচল শুরু হবে। বৃহস্পতিবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন ও ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী রবিবার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যদি আমাদের ন্যায্য দাবী না মানা হয় তাহলে পরবর্তীতে নতুন করেে কর্মসুচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের ফলে সকাল থেকে মহাসড়কে কোন ধরনের যানবাহন চলাচল করেনি ও হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোন বাস। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ায় বিকল্পপথে যাত্রীদের চলাচল করতে দেখা গেছে।
সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাঁধা দেয় মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতেই পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com