শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ ড্রেজার-বেকো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান শায়েস্তাগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য সন্ধ্যার পর জংশনে বাড়ে আতঙ্ক বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর এলাকায় ইয়াবা জাতীয় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগে সেলিম মিয়া (পিতা-তোতা মিয়া) নামে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com