শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ ড্রেজার-বেকো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চুনারুঘাটে আসছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দুই প্রতিমন্ত্রী হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলার চৌধুরী ফরহাদ গ্রেফতার হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত শায়েস্তাগঞ্জে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান শায়েস্তাগঞ্জে অপরাধীদের দৌরাত্ম্য সন্ধ্যার পর জংশনে বাড়ে আতঙ্ক বাহুবলে ইয়াবা সেবনের অভিযোগে যুবকে ১ বছরের কারাদণ্ড প্রদান মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে চাকলাপুঞ্জির পাহাড়ে ফুটেছে কুডজু ফুল ॥ বাড়ছে প্রকৃতি প্রেমীদের ভিড়

মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধর ॥ যুবকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে মো. ফাহিম (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায়। দণ্ডপ্রাপ্ত ফাহিম দেবিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতেন। সর্বশেষ বাবা-মাকে মারধরের অভিযোগের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায় জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com