শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় ২০১৭ সনের কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সধারণ সভায় ২০১৭ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে এবং ২ জন নতুন সদস্যকে কার্য্যকরী কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম, এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিল বরন দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, সাবেক সহ-সভাপতি আশাইদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সাংবাদিক এম, এ মুহিত প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক বিবিয়ানা বার্তা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাংবাদিক আলমগীর চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম, মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংবাদিক মোঃ শামছুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাংবাদিক নিয়ামুল করিম অপু, আবু ইউসুফ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলী লেদু প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে সাংবাদিক এম, এ মুহিতকে সহ-সভাপতি ও দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরীকে কার্যকরী সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়। পরে নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম, এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক সলিল বরন দাশ’র কাছে বিদায়ী সভাপতি সাইফুল জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিল হোসেন অনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com