বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে-বাণিজ্যমন্ত্রী শায়েস্তাগঞ্জে লোকবল সংকটে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ৯ মাসে অস্ত্রসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জে মো. আব্দুন নূর ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ নিয়েছেন শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-চুরি রোধে ওয়ার্ড ভিত্তিক কমিটির প্রস্তাব মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের আহ্বান চুনারুঘাটে পোল্ট্রি শিল্পের বিকাশ অল্প পুঁজিতেই স্বাবলম্বী হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

হবিগঞ্জে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিায় আগ্রহী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ার লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব। গতকাল বুধবার সকাল ৯টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, পুটিজুরী, শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমী, বহুলা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এর মধ্যে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী চ্যাম্পিয়ন ও রানার্স হয় সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ। সেরা বক্তা নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর শিক্ষার্থী বসুন্ধরা দাস বিন্দু। বিতর্ক শেষে পুরস্কার বিতরণ ও আলোচনায় অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল ও বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ-সভাপতি তোফাজ্জল সোহেল। বিচারক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালরিয়া চৌধুরীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক শাকিল বলেন, ‘আগের মত এখন আর বিতর্ক উৎসব হয়না। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিার্থীরা জ্ঞান চর্চার সুযোগ পায়। তাই সমকাল যে বিতর্ক উৎসবের আয়োজন করেছে তা খুবই প্রশংসীয়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে’।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com