বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করতে হবে-জেলা প্রশাসক একনেকে হবিগঞ্জের কুশিয়ারা নদীর উভয় তীর প্রতিরক্ষাসহ ১৩ প্রকল্প অনুমোদন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দিঘলবাগ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ নবীগঞ্জের যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গ্রেপ্তার চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি সভা শায়েস্তাগঞ্জে এসআরবি’র অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কমিউনিটি পুলিশ কাবাডিতে হবিগঞ্জের মেয়েরা চ্যাম্পিয়ন ॥ ছেলেরা তৃতীয়

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সিলেট বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ জেলা কাবাডি দলের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই প্রতিযোগিতায় হবিগঞ্জের ছেলেরা তৃতীয় স্থান অর্জন করেছে।
গত রবিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা কাবাডি দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় পুলিশ কর্মকর্তা, কাবাডি দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা নারী কাবাডি দল মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ কাবাডি দল বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে খেলাধুলার এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com