বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বৃটেনে আরেকটি গণভোটের জন্যে পিটিশন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইউরোপিয়ান ইউনিয়নে বৃটেনের সদস্যপদ নিয়ে দ্বিতীয় একটি গণভোটের জন্যে এক আবেদনে ১০ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে। বৃহ¯পতিবারের গণভোটে বেশিরভাগ মানুষ ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে রায় দেওয়ার পর লোকজন এই পিটিশনে সই করছেন। এই আবেদনটি বিবেচনা করে দেখবে বৃটিশ পার্লামেন্ট। কারণ এতে এক লাখেরও বেশি সই জমা পড়েছে। সাধারণত কোনো পিটিশনে এক লাখের বেশি স্বাক্ষর থাকলে পার্লামেন্টে সেবিষয়ে আলোচনা হয়। গণভোটে ৫২% মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দেয় আর ৪৮% ভোট পড়ে ইইউতে থাকার পক্ষে। তবে লন্ডন, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ ভোটার রায় দেয় ইইউতে থাকার পক্ষে। ভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর মাসে তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন। এই পিটিশনটির উদ্যোগ নিয়েছেন উইলিয়াম অলিভার হিলে। তিনি বলছেন, “আমরা যারা এখানে সই করেছি তারা সরকারের কাছে আবেদন করছি এমন একটি আইন করতে যে কোনো পক্ষে যদি ৬০ শতাংশের বেশি ভোট না পড়ে এবং মোট ভোট গ্রহণের হার যদি ৭৫ শতাংশের বেশি না হয় তাহলে আরেকটি গণভোট অনুষ্ঠিত হবে।” কিন্তু বৃহ¯পতিবারের গণভোটে মোট ভোট পড়েছে ৭২.২ শতাংশ, যা গতবারের সাধারণ নির্বাচনে পড়া ভোটের চেয়েও বেশি। তবে এটা মি. হিলে যে ৭৫ শতাংশ ভোটের কথা বলছেন তারচেয়ে কম। স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ২০১৪ সালে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিলো তাতে ভোট পড়েছিলো ৮৪.৬ শতাংশ। তবে ১৯৯২ সালের পর থেকে কোনো সাধারণ নির্বাচনেই ৭৫ শতাংশের বেশি ভোট পড়েনি। হাউজ অফ কমন্সের একজন মুখপাত্র বলেছেন, পিটিশনে সই করার ব্যাপারে বহু মানুষের আগ্রহের কারণে পিটিশন সাইটটি আপাতত ভেঙে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com