বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে আলোচিত জোসনা হত্যা দীর্ঘ দিনেও আসামী ধরছেনা পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ৪ আসামীর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ২১ মার্চ চার্জসিটভূক্ত ৭আসামীর মধ্যে গন্ধা গ্রামের কাউন্সিলর জাকির হোসেন, কানা আকবর ও মুহি উদ্দিন আহমেদ সুফি লন্ডনী এবং মদনপুর গ্রামের আল আমিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তারা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে বাদী পক্ষ অভিযোগ করছেন। মামলার অপর ৩ আসামী ছদর মিয়া, তাজ উদ্দিন ও জমির মিয়া জামিনে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করা হয়। পরে জোস্নার লাশ গন্ধা গ্রামের কাউন্সিলর মিজানুর রহমান মিজানের বাড়ির গেইটে ঝুলিয়ে রাখা হয়। উদ্দেশ্যে ছিল মিজানকে ফাঁসনো। কারণ মিজানের সাথে তাদের পূর্ব বিরোধ ছিল। প্রথম দিকে কাউন্সিলর মিজানকে হয়রানীর শিকার হতে হয়েছে। পরবর্তীতে মামলাটি গোয়েন্দা বিভাগে তদন্তের দায়িত্ব দেয়া হলে দৃশ্যপট পাল্টে যায়। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী ঘটনার রহস্য উদঘাটন করে ৭জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ লাখ টাকার বিনিময়ে জোসনাকে হত্যা করা হয় বলে চার্জশীটে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার চার্জসিট গ্রহণ করে ৪আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com