শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বাহুবলে রশিদপুর রেলস্টেশনে চা-শ্রমিকের ট্রেনে কাটা লাশ

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
  • ১১৯৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার রশিদপুর ষ্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে বিষূয়া রিকমণ (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার রশিদপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষূয়া রিকমণ দারাগাও চা বাগানের পুরান টিলার মৃত লীচর রিকমণ এর ছেলে।
নিহতের চাচাত ভাই জানান, গত বৃহস্পতিবার দিবাগত সিলেট-ঢাকা লাইনের কোনো এক ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তিনি আরো বলে নিহত বিষূয়া রিকমণ গতকাল দারাগাও চা বাগানে গান শুনতে গিয়ে ছিল।
এ ব্যাপারে রেলওয়ে পুলিশ জানায়, সকালে লাশ দেখতে পেয়ে ষ্টেশন মাষ্টার রেলওয়ে পুলিশকে দেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ এর এস আই ওমর ফারুক ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে  প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com