স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের মূল ফটকের আধুনিক গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাঃ বজলুর রহমান। গত শুক্রবার জুম্মার নামাজের পর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপস প্রমুখ। এর আগে তিনি জজকোর্টে নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করে প্রশংসিত হন। অচিরেই গেইটের কাজ শুরু হবে বলে জানা গেছে।