বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এক বছরে জেলায় ৭ শিশু হত্যা

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলে ৪ শিশু হত্যা নিয়ে দেশব্যাপি তোলপাড় চলছে। সাধারণ মানুষের বিবেকে নাড়া দিয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করছেন সাধারণ মানুষ। কেউই ৪ শিশুর এ ধরণের মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেননা। পারিবারিক বিরোধ থাকতে পারে, তাই বলে নিষ্পাপ শিশুদের দোষ কোথায়? কারো ক্ষতি করতে পারে এমন বয়স কোন শিশুরই হয়নি। তা-হলে কেন তাদের এমন করুণ পরিণতি ভোগ করতে হয়েছে? এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। খুনিদের সর্বোচ্চ শাস্তি হলে কিছুটা হলেও মনি শান্তি পাবে শিশুদের স্বজনরা।
এদিকে হবিগঞ্জ জেলায় শুধু ৪ শিশুই নয়। ইতোপূর্বে পৃথক দু’টি ঘটনায় আরো ৩ শিশু নির্মমতার বলি হয়েছে। এই ৪ শিশুসহ হবিগঞ্জ জেলায় মোট ৭জন শিশু নির্মমভাবে খুন হয়েছে।
৬ ডিসেম্বর সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের নয়ন চৌধুরীর ছেলে ৭ম শ্রেণির স্কুল ছাত্রকে লায়েছ চৌধুরীকে নির্মমভাবে খুন করা হয়। তার শরীরে ৪০টি ধারালো অস্ত্রের আঘাত ছিল। হত্যাকারী এতই নিষ্ঠুর ছিল যে, শিশু লায়েছের বুক বেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এ নিষ্ঠুর হত্যাকাণ্ডে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মানববন্ধন করে খুনিদের খোঁজে বের করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী জানায়। এ ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা করেন লায়েছের মা। হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রিপন নামে একজনকে আটক করে। পরে মামলা তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র রিপনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। অন্য সব আসামীকে অব্যাহতি দেয় পুলিশ। পুলিশ দাখিল করা চার্জশিট মেনে নিতে পারেননি লায়েছের পরিবার। পাবিবারিক বিরোধের জের ধরেই লায়েছকে খুন করা হয় বলে চার্জশিটে উলে­খ করা হয়। লায়েছকে যেভাবে খুন করা হয়েছে তাতে শুধুমাত্র ১জন ব্যক্তি জড়িত থাকতে পারে তা বিশ্বাস করছেন না অনেকেই।
এর আগে গত বছরের ২২ মার্চ নবীগঞ্জে দু’শিশুকে পুকুরে ফেলে হত্যা করে তাদের পিতা। ঘটনাটি ডিবিতে তদন্তাধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com