মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপন \ পক্ষে এলাকাবাসীর মানববন্ধন বিপক্ষে চা শ্রমিকদের সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ৭০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের চান্দপুর চা বাগানের কাছে ৫১১ একর সরকারি খাস জমিতে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবীতে কয়েক হাজার এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টায় পর্যন্ত দেওরগাছ আদর্শ বাজারে ৫ হাজারেরও বেশি মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। পরে ইউনিয়ন আওয়ামীলগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আশ্রাব আলী হাবিলদার, সুজিত কুমার দেব, আব্দুল হক, আঃ আউয়াল, শ্রমিক নেতা জিতু মিয়া, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, আরজু মিয়া মাষ্টার, যুবলীগ সভাপতি ইয়াকুত মিয়া, সেক্রেটারি সবুজ মিয়া, শাহাবুদ্দিন, আঃ মতিন, আঃ রউফ, কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান, ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা কাজল মিয়া প্রমুখ।
বক্তারা চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, কতিপয় চা শ্রমিক নেতা সাধারণ চা শ্রমিকদর ভুল বুঝিয়ে, ইকনোমিক জোন হলে তাদের বাড়িঘর উচ্ছেদ করা হবে এমন ভুল তথ্য দিয়ে আন্দোলনের চেষ্ঠা করছে। তারা বলেন, এখানে ইকনোমিক জোন হলে কোন চা শ্রমিক তাদের বাড়িঘর হারাবে না। এখানে প্রত্যেক শ্রমিকের ঘর থেকে একজন করে চাকুরি দেওয়া হবে।
Chandopore manubbondon copyবক্তারা চুনারুঘাট তথা হবিগঞ্জের উন্নয়নে ইকনোমিক জোন প্রতিষ্টার কোন বাধা নেই বলে মনে করেন। কতিপয় স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করে চুনারুঘাটের উন্নয়নকে ব্যাহত করতে চায়। তারা আগামীতে এ জোন প্রতিষ্ঠায় কোন বাধা আসলে প্রতিহতের ঘোষনা দেন।
এদিকে চান্দপুর চা বাগানে একই সময়ে উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিকরা ইকনোমিক জোন বন্ধের দাবীতে সমাবেশ করেছে। সমাবেশে তেল গ্যাস রক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি আনু মোহাম্মদ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি পংকজ কান্তি ভট্টাচার্য্য, সাবেক মেয়র ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন। তারা ইকনোমিক জোন স্থাপনে শ্রমিকদের উচ্ছেদ না করতে এবং পরিবেশ বান্ধব জোন প্রতিষ্ঠার দাবী জানান।
এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা না করার জন্য চা শ্রমিকরা যখন দীর্ঘ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তখন প্রতিষ্ঠার দাবীতে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com