শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ইউপি নির্বাচন মার্চ থেকে শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ পৌরসভা নির্বাচন শেষ করার পর এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে কয়েক দফায় শেষ হবে এ নির্বাচন। জুন মাস পর্যন্ত এ নির্বাচন চলতে পারে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, বুধবার ইসির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করার জন্য পল­ী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে তালিকা চাওয়া হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদের তালিকাসহ সংশ্লিষ্ট তথ্য ইসিতে পাঠানো হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি ইউপি নির্বাচন দেবে ইসি। তবে কয়টি ধাপে এ নির্বাচন হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদের মেয়াদ মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত হবে। সেক্ষেত্রে জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন।
উলে­খ্য, ২০১৭ সালের ফেব্র“য়ারিতে বর্তমান কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। বর্তমান কমিশনের অধীনে পৌরসভা- ইউনিয়ন পরিষদ ছাড়া আর কোনো বড় ধরনের নির্বাচন নেই। এই দুটি স্থানীয় নির্বাচনের জন্য চলমান বাজেটে নির্বাচন খাতে ৩২১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com