শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ৩ তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়ার সমর্থনে পাচঁপাড়িয়া গ্রামে মতবিনিময় সভায় বক্তারা ॥ বিগত নির্বাচনে ঘোড়া মার্কার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল ॥ এবার ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দিবে নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরকারের অগ্রাধিকারভুক্ত কার্যক্রমসমূহের বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ পরিবীক্ষণ দল গঠন হবিগঞ্জের দায়িত্বে জেলার ৪ কর্মকর্তা চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার মাধবপুরে এসআরবির অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ শাহজাহান শায়েস্তাগঞ্জে ‘সীরাতের আলো’ কম্পিটিশনে ৩শ প্রতিযোগীর অংশগ্রহণ বানিয়াচঙ্গের শরিফখানিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চুনারুঘাটে সরকারি বাঁধের পাশ থেকে মাটি সরানোর অভিযোগ ॥ ৪ ট্রাক্টর জব্দ

নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. শাহ আলম (২৪) এবং একই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল ১২টার দিকে সৈয়দপুর বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতিহীন পরিবহনে তল্লাশি চালানোর সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি নেভি ব্লু ও কালো রঙের দুটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন মাদক বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে এসআরবি।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা গাঁজা নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com