শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় ডাঃ আবদালের ব্যাপক গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৮৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি ওই এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় এবং নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই এলাকায় তিনি সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। পুরান বাজারে গণসংযোগ শুরুর পূর্বে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ সামছুল হক, বিশিষ্ট মুরুব্বি মোঃ জালাল মিয়া, প্রবীর দেব, মিলন বসাক, বাবুল মিয়া, মতিন মিয়া, ছেরাগ আলী, আব্দুর রউফ-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তার সাথে ছিলেন, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক মোঃ শামীম মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক মোঃ তাউছ মিয়া, মোঃ ইউনুছ মিয়া, মোঃ আফরোজ মিয়া, মোঃ ফুরুক মিয়া, আফরোজ মিয়া-২, এডভোকেট সাইফুর রহমান ফয়সল, মানিক মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল-এর যুগ্ম আহবায়ক মোঃ সুবেল, ছাত্রদল নেতা এবিএম বেলাল তালুকদার, সাইফুর রহমান সোহেল, মোঃ মাহতাব মিয়া, হাফিজুর রহমান শিপু, রায়হান মিয়া, কাজল মিয়া, মোঃ নিয়াজুর রহমান পাশা, রুবেল আহমেদ, আল আমিন, শাহ আলম প্রমূখ। গণসংযোগকালে তিনি সকলের দোয়া আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com