বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের যুগান্তকারী উদ্যোগে ॥ ঋণ দেয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সমপরিমাণ টাকা পাবে অনুদান ॥ তদবির করলে অযোগ্য বলে বিবেচিত হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় স্থাপন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুস্বর্গ নবীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ২ কিশোরকে ৩ বছরের কারাদণ্ড হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার নবীগঞ্জে সাংবাদিকের মোবাইল ও টাকা চুরির ঘটনায় মামলা চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর ভাংচুর তেল বিক্রেতাকে জরিমানা বাহুবলে কাঠসহ সিএনজি জব্দ ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি অলি উল্লাহর মত্যুতে শোক জানালেন এমপি ফয়সল বিজিএমইএ কাপে খেলছেন হবিগঞ্জের কৃতি ফুটবলার আফজাল হোসেন

হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় স্থাপন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুস্বর্গ

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হবিগঞ্জে বিশেষায়িত সেবাকেন্দ্র ‘শিশুস্বর্গ’ স্থাপনের উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে এ ধরনের একটি বিশেষায়িত সেবাকেন্দ্র স্থাপনের বিষয়ে কার্যক্রম শুরু করেছে সরকার।
এরপূর্বে হুইপ জি কে গউছ তাঁর নির্বাচনী এলাকায় অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষায়িত সেবাকেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
হুইপের আবেদনের বিষয়ে সম্ভাব্যতা যাচাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় সমাজসেবা অধিদপ্তরকে হবিগঞ্জে ‘শিশুস্বর্গ’ স্থাপনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মোঃ আলীমুজ্জামান মিলন স্বারিত পত্রে এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
হবিগঞ্জে ‘শিশুস্বর্গ’ স্থাপিত হলে অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা, থেরাপি ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় বিশেষায়িত সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্নত ও সমন্বিত সেবাকেন্দ্রের প্রয়োজনীয়তা রয়েছে।
হুইপ জি কে গউছের এ উদ্যোগ বাস্তবায়িত হলে হবিগঞ্জসহ আশপাশের এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com