স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পুলিশ জানায়, অভিযান নিয়মিতভাবে চলবে। আটক ৭ জনকে গতকাল বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।