বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের যুগান্তকারী উদ্যোগে ॥ ঋণ দেয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সমপরিমাণ টাকা পাবে অনুদান ॥ তদবির করলে অযোগ্য বলে বিবেচিত হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় স্থাপন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুস্বর্গ নবীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ২ কিশোরকে ৩ বছরের কারাদণ্ড হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার নবীগঞ্জে সাংবাদিকের মোবাইল ও টাকা চুরির ঘটনায় মামলা চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর ভাংচুর তেল বিক্রেতাকে জরিমানা বাহুবলে কাঠসহ সিএনজি জব্দ ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি অলি উল্লাহর মত্যুতে শোক জানালেন এমপি ফয়সল বিজিএমইএ কাপে খেলছেন হবিগঞ্জের কৃতি ফুটবলার আফজাল হোসেন

নবীগঞ্জে সাংবাদিকের মোবাইল ও টাকা চুরির ঘটনায় মামলা

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ এলাকায় এক সংবাদকর্মীর স্মার্টফোন, টাকাসহ কয়েকটি মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের সাংবাদিক জাফর ইকবাল গতকাল অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হচ্ছে- নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ এলাকার মেহেদী ইসলাম তুহিন (৩০), রাহিন মিয়া (২৫), নজরুল ইসলাম শাহীন (৫৩), রুপা বেগম (২৩), মোঃ তারেক আহমেদ (২৩) ও তুষার আহমেদ (২৪) এবং মৌলভীবাজার জেলার ব্রাহ্মনগ্রামের তানিয়া আক্তার ওরফে মেজরুন (৪১)।
নবীগঞ্জ থানায় দেওয়া অভিযোগে জাফর ইকবাল উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ অক্টোবর ভোরে তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ও মানিব্যাগ চুরি হয়। ফোনটির বাজার মূল্য ২২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে ১৩ হাজার ৬৫০ টাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে গত ২ আগস্ট তিনি তার দোকানের জামানত দেয়ার জন্য বোনের নিকট থেকে ৫০ হাজার টাকা কর্জ এনে ঘরে রাখেন। পরদিন ৩ আগস্ট ভোরে ওই টাকা, একটি স্মার্টফোন, দু’টি বাটন ফোন ও ফোনের চার্জার চুরি হয়েছে যায়। এ ঘটনায়ও তিনি নবীগঞ্জ থানায় জিডি করেন।
অভিযোগে বলা হয়, পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে গত ২৭ আগষ্ট বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা এলাকায় ‘সায়েম টেলিকম’ নামের একটি দোকান থেকে ফোনটি উদ্ধার করে। পুলিমের জিজ্ঞাসাবাদে দোকানের মালিক সুহিন আহমদ জানান, তিনি ফোনটি রাহিন মিয়ার কাছ থেকে কিনে ছিলেন।
ফোন উদ্ধারের পর সংশ্লিষ্ট কয়েকজনের বক্তব্য ও আচরণ নিয়ে তাঁর সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তাঁর সঙ্গে চলাফেরা করা ব্যক্তিদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেক করা হয়।
এ ঘটনায় বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে জাফর ইকবাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com