বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের যুগান্তকারী উদ্যোগে ॥ ঋণ দেয়া হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সমপরিমাণ টাকা পাবে অনুদান ॥ তদবির করলে অযোগ্য বলে বিবেচিত হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় স্থাপন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিশুস্বর্গ নবীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে ২ কিশোরকে ৩ বছরের কারাদণ্ড হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার নবীগঞ্জে সাংবাদিকের মোবাইল ও টাকা চুরির ঘটনায় মামলা চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর ভাংচুর তেল বিক্রেতাকে জরিমানা বাহুবলে কাঠসহ সিএনজি জব্দ ॥ ৩ রাউন্ড ফাঁকা গুলি অলি উল্লাহর মত্যুতে শোক জানালেন এমপি ফয়সল বিজিএমইএ কাপে খেলছেন হবিগঞ্জের কৃতি ফুটবলার আফজাল হোসেন

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর ভাংচুর তেল বিক্রেতাকে জরিমানা

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা একটি এক্সেভেটরের ইঞ্জিন ভেঙে দেওয়া হয়েছে। একই অভিযানে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার উছমানপুর ইউনিয়নের মুছিছড়া এলাকায় অবৈধভাবে এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে মুছিছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তারা এক্সক্যাভেটরের ব্যাটারি খুলে নিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা এক্সক্যাভেটরের ইঞ্জিন হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে আহমদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি তেল বিক্রির দোকানেও অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে বিক্রেতা বনগাঁও গ্রামের জ্যোৎস্না আক্তার পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কাটা এবং লাইসেন্স ছাড়া তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com