বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
“মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা” ॥ সারোয়ার খানকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা বানিয়াচঙ্গের টুপিয়াজুরী-আগুয়া সড়কের ভয়ঙ্কর দশা ॥ দুর্ভোগ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছর পূর্তি পালন হবিগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান জজ কোর্টের বারান্দায় চেঁচামেচির দায়ে দুই বিচার প্রার্থীর কারাদণ্ড নোয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে চিকিৎসক ছাড়াই ॥ জনদুর্ভোগ শহরে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-ওসি জাহিদুল হক মাধপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শহরে ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের ব্যবস্থাপনায় শহরের চিলড্রেন পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও অনুষ্টানের আয়োজক সৈয়দ মুশফিক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, এডভোকেট শামসু মিয়া চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আব্দাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শামসুল হুদা, অ্যাডভোকেট রহমতে এলাহি, হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আমিনুল ইসলাম বাবুল,মো: কোহিনূর আলম, মো: জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল বাতেন চৌধুরী জাকি, ওয়াহিদুজ্জামান, জামিউর রহমান জামু, ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল, আরিফে রাব্বানী টিটু, মো: তৌফিকুল ইসলাম, রুমেল চৌধুরী, শেখ ফেরদৌস, রায়েদ চৌধুরী রিংকু, হেলাল মূর্শেদ, মো: আলমগীর মিয়া, হুমায়ুন আহমেদ সুমন, রাসেল মোল্লা, শেখ সাদ্দাম, রুবেল আহমেদ, শেখ সেলিম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মহসিন আহমেদ ও শামসুল তালুকদার জুয়েল। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, হবিগঞ্জবাসীর উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেস্টা করবো। আমার সাধ্যমত হবিগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাবো। অনুষ্ঠানে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আহমেদ আলী মুকিবকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com