মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ফেইসবুকে ইসলাম ও মুসলমানদের নিয়ে কটাক্ষ ॥ পুটিজুরীতে প্রতিবাদ সভায় হাবিব মোল্লাকে গ্রেফতারের আল্টিমেটাম

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরীর যাদবপুর গ্রামের ছাওয়াল মিয়া ওরফে শাবাজ মিয়ার পুত্র হাবিব মোল্লা (২৫) নামে এক যুবক তাবলীগ জামাত, হেফাজতে ইসলামসহ ইসলাম ও মুসলমানদের নিয়ে তথা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করার দায়ে পুটিজুরীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মুফতী হোসাইন আহমদের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা কামরুল ইসলাম এবং মাওলানা মুশাহিদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল খালিক, আজিজুর রহমান মানিক, আব্দুল ওয়াদুদ, জালাল উদ্দিন, আব্দুল বারী, কেফায়েত উল্লাহ, হাফেজ আব্দুর নূর, আব্দুর রহিম, আহমদ আলী ফয়সল, ব্যবসায়ী এম এ জব্বার, শওকত আখঞ্জি, শামছু মিয়া, ইব্রাহীম মিয়া, আবরু মিয়া প্রমুখ। সভায় নবী রসুল ও মুসলমানদের নিয়ে কটুক্তিকারী ইহুদীর দালাল হাবিব মোল্লা ৩৬ ঘন্টার মধ্যে এলাকাবাসীর কাছে আত্মসমর্পন না করলে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন কর্তৃক তাকে গ্রেফতারের দাবী জানানো হয়। অন্যতায় বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক অবরোধসহ প্রতিবাদ সমাবেশ ও সারা জেলায় বিক্ষোভের ডাক দেয়া হবে বলে প্রতিবাদ সভায় হুশিয়ারী দেন এলাকাবাসী। এই কর্মসূচী বাস্তবায়নের জন্য মুফতী হোসাইন আহমদকে আহবায়ক ও হাফেজ কামরুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, গত ৩/৪ দিন পূর্বে ওই হাবিব মোল্লা ফেইসবুকে “ওহাবী, শিবিরি, মওদুদী, হেফাজতি, তাবলীগী জাহান্নামী কুত্তা ও জারজ সন্তান-আপনি কি একমত?” ইত্যাদি প্রশ্ন জুড়ে প্রচার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com