বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
“মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা” ॥ সারোয়ার খানকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা বানিয়াচঙ্গের টুপিয়াজুরী-আগুয়া সড়কের ভয়ঙ্কর দশা ॥ দুর্ভোগ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জে ঝমকালোভাবে আইডিয়াল উইমেন্স কলেজের ১০ বছর পূর্তি পালন হবিগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান জজ কোর্টের বারান্দায় চেঁচামেচির দায়ে দুই বিচার প্রার্থীর কারাদণ্ড নোয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে চিকিৎসক ছাড়াই ॥ জনদুর্ভোগ শহরে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-ওসি জাহিদুল হক মাধপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শহরে ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

লাখাইয়ে পারিবারিক কলহের জেরে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া উত্তর গ্রামে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ খেয়ে ইব্রাহিম মিয়া (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন। নিহত ইব্রাহিম মিয়া তেঘরিয়া উত্তর গ্রামের মো. সুমান মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ইব্রাহিম মিয়া দুই বিয়ে করেছেন। গত শুক্রবার স্ত্রীদের একজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এর জের ধরে তিনি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com