স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় বাসা দখল ও নিরীহ মহিলাদের লাঞ্চিত করার অভিযোগে ভাইবোনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের প্রশ্রয়দাতা মা পালিয়ে গেছে। শহরে প্রকাশ্যে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ নিউ মুসলিম কোয়ার্টার এলাকার কামাল মিয়ার বাসায় অভিযান চালিয়ে আবু সাইদের পুত্র শাহির আহমেদ নিলয়, তার বোন সাহিদা আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় মৃত চাঁন মিয়ার কন্যা মামলার এজাহারভুক্ত আসামি নিলুফা আক্তার পালিয়ে যায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মৃত সামছুদ্দিনের কন্যা নাজমা আক্তার ও নাছিমা আক্তারকে উল্লেখিতরা সহ কয়েকজন নির্যাতন করে আসছিলো। সম্প্রতি তারা তাদের বাসাতে হামালা, ভাংচুর ও দখলের চেষ্টা চালায়। গ্রেফতারের আগেও তারা বেশ কয়েকজন গিয়ে পুনরায় হামলা করে। এক পর্যায়ে নাজমা ও নাছিমাকে মারধোর করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা সটকে পড়ে।
ওসি জাহিদুল হক জানান, নাজমা আক্তারের মামলার প্রেক্ষিতে ভাইবোনকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাকেও গ্রেফতারে অভিযান চলছে। অপরদিকে পরোয়ানাভুক্ত মহিলাসহ আরও ৪ জনকে আটক করা হয়েছে।