স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. নোমান মিয়া (৩৬)-কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত আড়াইটায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ মো. নোমান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলাও আছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, যুবলীগ নেতা নোমানকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।