শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ চা বাগান রাজ্যে ভোটের উৎসব হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন শহরের শ্যামলীতে বাসা দখলের চেষ্টা ॥ ভাই-বোনসহ আটক ৪ জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ৩ অবস্থায় আল্লাহ মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে পরামর্শ সভা হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নোমান গ্রেফতার বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক শহরের বেবিষ্ট্যান্ডে ফুঁ পার্টি সিন্ডিকেটের ২ সদস্য আটক মাধবপুরে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার চুনারুঘাটে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা

বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) দেশের অন্যান্য এলাকার মতো বাহুবল উপজেলাতেও একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১১টি চা বাগানের পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নির্বাচনে বাহুবল উপজেলার ১১টি চা বাগানে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৭২৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৭৩৭ জন এবং পুরুষ ভোটার ১ হাজার ৯৮৭ জন। নির্বাচনে ৩৯টি প্যানেলে মোট ৫৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ দেখা দিয়েছে।
নির্বাচন উপলক্ষে উপজেলার নির্ধারিত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—মধুপুর চা বাগান অফিস, রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়জাবাদ ফাঁড়ি অফিস, ফয়জাবাদ কোয়ার্টার অফিস, রামপুর চা বাগান অফিস, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।এর মধ্যে কয়েকটি স্থানে একাধিক ভোটকেন্দ্র রয়েছে।
আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ও মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ইতোমধ্যে ১১টি কেন্দ্রে নির্বাচনী মালামাল প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোর শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কারা দায়িত্ব পান, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিক ও ভোটাররা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com