মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ লাখাইয়ে টিকাদান কর্মসূচি পরিদর্শন করলেন হবিগঞ্জের সিভিল সার্জন হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু নবীগঞ্জে বিলুপ্ত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য স্বাদ দেশি মাছের শুঁটকি মাধবপুরে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু ॥ ঘাতক স্ত্রী কারাগারে নবীগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত ॥ আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ-লাখাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে দ্রুত সড়কের কাজ শেষ করতে চাই মা-বাবার অক্লান্ত পরিশ্রমে কন্যার স্বপ্ন পূরণ তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের সুজনা এখন ডাক্তার হবিগঞ্জ শহরে সামান্য বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় ভবনে রংয়ের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে শহিদ মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অনন্তপুর এলাকার আইয়ুব আলীর ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাছুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল হেকিম।
জানা যায়, সকালে শহিদ মিয়া আইয়ুব আলীর ভবনে রংয়ের কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com